ঢাকা বুধবার, ২৫ নভেম্বর ২০২৬ , ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

রাষ্ট্রদূত পদ থেকে ৩ সেনা কর্মকর্তাকে প্রত্যাহার

অনলাইন ডেস্ক
৮ ঘন্টা আগে
রাষ্ট্রদূত পদ থেকে ৩ সেনা কর্মকর্তাকে প্রত্যাহার
মেজর জেনারেল পদমর্যাদার তিন সেনা কর্মকর্তাকে রাষ্ট্রদূতের পদ থেকে প্রত্যাহার করেছে সরকার। তাদের চাকরি সশস্ত্র বাহিনী বিভাগে ন্যস্ত করে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে মঙ্গলবার (২৪ নভেম্বর) প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

প্রত্যাহার হওয়া তিন কর্মকর্তা হলেন—মেজর জেনারেল মোহাম্মদ মাহবুবুর রশীদ, মেজর জেনারেল মো. মাকসুদুল হক ও মেজর জেনারেল মো. জাহাংগীর আলম।
 
প্রজ্ঞাপনে বলা হয়েছে, ওই তিন সেনা কর্মকর্তার চাকরি সশস্ত্র বাহিনী বিভাগে ন্যস্ত করা হয়েছে। এর মধ্য দিয়ে তাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালনের অবসান ঘটল।

এর আগে প্রেষণে রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দিয়ে এই তিন কর্মকর্তার চাকরি পররাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছিল।





কমেন্ট বক্স