ঢাকা বুধবার, ২৫ নভেম্বর ২০২৬ , ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

চাঁপাইনবাবগঞ্জে চাঁদা নিয়ে দ্বন্দ্বে দূরপাল্লার বাস বন্ধ

উপজেলা প্রতিনিধি
৬ ঘন্টা আগে
চাঁপাইনবাবগঞ্জে চাঁদা নিয়ে দ্বন্দ্বে দূরপাল্লার বাস বন্ধ
চাঁদা আদায় নিয়ে বাস মালিক ও সড়ক পরিবহন মালিক সমিতির মধ্যে বিরোধের জেরে চাঁপাইনবাবগঞ্জ থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ রয়েছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।

বুধবার (২৫ নভেম্বর) সকাল থেকে চাঁপাইনবাবগঞ্জের কোনো দূরপাল্লার রুটে বাস ছেড়ে যায়নি। বাস চলাচল বন্ধ থাকায় বিভিন্ন গন্তব্যে যেতে না পেরে টার্মিনালে অপেক্ষা করছেন অনেক যাত্রী। কেউ কেউ বাধ্য হয়ে বিকল্প যানবাহনে গন্তব্যে যাওয়ার চেষ্টা করছেন।

সংশ্লিষ্টরা জানান, বাস মালিক ও সড়ক পরিবহন মালিক সমিতির মধ্যে চাঁদা আদায় নিয়ে বিরোধের জেরেই এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। আগে প্রতিটি বাস থেকে ৩০ টাকা করে চাঁদা নেওয়া হতো। সম্প্রতি তা বাড়িয়ে ১৫০ টাকা দাবি করা হচ্ছে। এ দাবিতে আপত্তি জানিয়ে বাস চলাচল বন্ধ রেখেছেন মালিকরা।

এ বিষয়ে চাঁপাইনবাবগঞ্জ বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক নান্নু মিয়া বলেন, সব বাস চলাচল বন্ধ নেই, তবে চাঁদা আদায় নিয়ে কিছুটা ঝামেলা হয়েছে।

এদিকে হঠাৎ বাস চলাচল বন্ধ হয়ে যাওয়ায় চরম দুর্ভোগে পড়েছেন দূরপাল্লার যাত্রীরা। এ পরিস্থিতি কখন স্বাভাবিক হবে, তা নিয়েও অনিশ্চয়তা দেখা দিয়েছে।





কমেন্ট বক্স