ঢাকা বুধবার, ২৫ নভেম্বর ২০২৬ , ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

২৪ ঘণ্টায় ঢাকায় গ্রেফতার ৪৯৭, মামলা ৪৪

অনলাইন ডেস্ক
৬ ঘন্টা আগে
২৪ ঘণ্টায় ঢাকায় গ্রেফতার ৪৯৭, মামলা ৪৪
রাজধানীতে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৯৭ জনকে গ্রেফতার করা হয়েছে। এ সময়ে বিভিন্ন অভিযোগে ৪৪টি মামলা দায়ের করা হয়েছে। অভিযানে একটি বিদেশি পিস্তল, পাঁচটি অবিস্ফোরিত হাতবোমা, পাঁচ রাউন্ড গুলি, ইয়াবা ও দেশি অস্ত্র উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (২৫ নভেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপপুলিশ কমিশনার মো. আকতার হোসেন এ তথ্য জানান।

তিনি জানান, মঙ্গলবার (২৪ নভেম্বর) রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতার ব্যক্তিদের মধ্যে ডিএমপির মিরপুর বিভাগে সর্বোচ্চ ১১৭ জন রয়েছেন। এ ছাড়া তেজগাঁও বিভাগে ১০০, মতিঝিল বিভাগে ৬৪, ওয়ারী বিভাগে ৬০, উত্তরা বিভাগে ৪২, গুলশান বিভাগে ৪১, লালবাগ বিভাগে ৪৩ এবং রমনা বিভাগে ৩০ জনকে গ্রেফতার করা হয়েছে।

অভিযানে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, পাঁচ রাউন্ড গুলি, চারটি রামদা, তিনটি ছুরি, একটি দা ও একটি চাপাতি উদ্ধার করা হয়। এ ছাড়া পাঁচটি অবিস্ফোরিত হাতবোমা, বিস্ফোরিত তিনটি ককটেলের অংশবিশেষ এবং এক লিটার কাঁচা পেট্রোল উদ্ধার করা হয়েছে।

মাদকদ্রব্যের মধ্যে ৫২২ পিস ইয়াবা ও আট বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়। এ ছাড়া নগদ এক হাজার টাকা ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।

গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে ডিএমপি।





কমেন্ট বক্স