ঢাকা বুধবার, ২৫ নভেম্বর ২০২৬ , ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

শিবগঞ্জে ককটেল বানাতে গিয়ে বিস্ফোরণে কৃষক লীগ নেতা নিহত, আহত ৩

অনলাইন ডেস্ক
২ ঘন্টা আগে
শিবগঞ্জে ককটেল বানাতে গিয়ে বিস্ফোরণে কৃষক লীগ নেতা নিহত, আহত ৩
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় ককটেল বানাতে গিয়ে বিস্ফোরণে টমাস (৩৫) নামে এক ব্যক্তি ঘটনাস্থলেই নিহত হয়েছেন। এ ঘটনায় আরও অন্তত তিনজন আহত হয়েছেন বলে জানা গেছে। হতাহতরা সবাই নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মী।

বুধবার (২৫ নভেম্বর) দুপুর আনুমানিক ১টা ২০ মিনিটে শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের চৌকা মাঠ সংলগ্ন মশিউর রহমানের একটি ঘাসের জমিতে এই বিস্ফোরণের ঘটনা ঘটে।

নিহত টমাস শিবগঞ্জ থানার বিনোদপুর ডাকঘরের অন্তর্গত বিশ্বনাথপুর লম্বা টোলা গ্রামের মোর্তজার ছেলে।

স্থানীয় ও প্রাথমিক সূত্রে জানা যায়, টমাসসহ অজ্ঞাতনামা আরও তিনজন মিলে ওই ঘাসের জমিতে ককটেল তৈরি করছিলেন।

এ সময় হঠাৎ বিস্ফোরণ হলে ঘটনাস্থলেই টমাসের মৃত্যু হয়। বিস্ফোরণে বাকি তিনজন আহত হন, তবে চিকিৎসার জন্য তাদের কোথায় নেওয়া হয়েছে সে বিষয়ে এখনো কোনো তথ্য পাওয়া যায়নি।

এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।





কমেন্ট বক্স