ঢাকা বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬ , ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

আইপিএল নিলামে থাকছেন না মোস্তাফিজ

স্পোর্টস ডেস্ক
১২ ঘন্টা আগে
আইপিএল নিলামে থাকছেন না মোস্তাফিজ
আসন্ন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) নিলামে বাংলাদেশের বাঁহাতি পেসার মোস্তাফিজুর রহমানের থাকা নিয়ে কয়েক দিন ধরে নানা আলোচনা ও গুঞ্জন চললেও শেষ পর্যন্ত নিলামের প্রাথমিক তালিকায় তার নাম জায়গা পায়নি। আগামী ১৬ ডিসেম্বর অনুষ্ঠেয় নিলামের জন্য ফ্র্যাঞ্চাইজিগুলোর কাছে পাঠানো খেলোয়াড়দের প্রাথমিক তালিকায় মোস্তাফিজের নাম নেই বলে ক্রিকেটবিষয়ক পোর্টাল ক্রিকইনফো ও ক্রিকবাজ জানিয়েছে।

মোস্তাফিজুর রহমানের পাশাপাশি বাংলাদেশের অভিজ্ঞ অলরাউন্ডার সাকিব আল হাসানের নামও এই প্রাথমিক তালিকায় রাখা হয়নি। তবে নিলামের জন্য নাম নিবন্ধন করেছেন বাংলাদেশের ১২ জন ক্রিকেটার।

এই তালিকায় থাকা বাংলাদেশি ক্রিকেটাররা হলেন হাসান মাহমুদ, পারভেজ হোসেন, রিপন মণ্ডল, রিশাদ হোসেন, সাইফ হাসান, মেহেদী হাসান, শামীম হোসেন, শরীফুল ইসলাম, তানজিম হাসান, তাওহিদ হৃদয়, মো. রুবেল এবং তাসকিন আহমেদ।

চলতি বছরের শুরুতেও আইপিএলে মোস্তাফিজুর রহমানকে ঘিরে বড় ধরনের আলোচনা ও নাটকীয়তা তৈরি হয়েছিল। সে সময় নিলাম থেকে তাকে দলে ভিড়িয়েছিল কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)। তবে পরবর্তী সময়ে ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) নির্দেশে এই বাংলাদেশি পেসারকে ছেড়ে দিতে বাধ্য হয় ফ্র্যাঞ্চাইজিটি।

আসন্ন এই নিলাম থেকে সব ফ্র্যাঞ্চাইজি মিলিয়ে সর্বোচ্চ ৬৬ জন ক্রিকেটারকে দলে নিতে পারবে, যার মধ্যে বিদেশি খেলোয়াড়দের জন্য নির্ধারিত রয়েছে ২৫টি জায়গা।

কমেন্ট বক্স