ঢাকা বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬ , ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

পল্লবীতে যাত্রীবাহী বাসে আগুন

অনলাইন ডেস্ক
২ ঘন্টা আগে
পল্লবীতে যাত্রীবাহী বাসে আগুন
রাজধানীর পল্লবীতে পার্ক করে রাখা একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে বাসটির ভেতরের অধিকাংশ আসন ও কাচ পুড়ে গেছে। আগুনে প্রায় দুই লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যা ৭টা ২০ মিনিটের দিকে পল্লবী থানার ১১ নম্বর সেকশনের বিহারি মিল্লাত ক্যাম্পসংলগ্ন সড়কের পাশে এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, মধুমতি পরিবহনের বাসটি মালিকের বাসার সামনে পার্ক করা ছিল। এ সময় অজ্ঞাতপরিচয় দুর্বৃত্তরা বাসটিতে আগুন দেয়। পরে স্থানীয় লোকজন বালু ও পানি দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।

পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জালাল উদ্দিন বাসে আগুন দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।





কমেন্ট বক্স