ঢাকা শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬ , ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সাড়ে ৫ ঘণ্টার পর চকবাজারের আগুন নিয়ন্ত্রণে

অনলাইন ডেস্ক
৮ ঘন্টা আগে
সাড়ে ৫ ঘণ্টার পর চকবাজারের আগুন নিয়ন্ত্রণে
রাজধানীর পুরান ঢাকার চকবাজারের ছোট কাটারায় একটি ছয়তলা ভবনের চতুর্থ তলায় প্লাস্টিকের গোডাউনে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিটের চেষ্টায় প্রায় সাড়ে পাঁচ ঘণ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। 

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাত ১০টা ২২ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে জানিয়েছে ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে। 

এর আগে আজ বিকেলে ৫টা ২৮ মিনিটের দিকে ছয়তলা ভবনের চতুর্থ তলায় আগুনের সূত্রপাত হয়।

চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিউদ্দিন ফারুক বলেন, গুদামটিতে প্লাস্টিকের সামগ্রী রাখা হতো। 





কমেন্ট বক্স