ঢাকা শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬ , ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

বাংলাদেশের ইতিহাসে সর্বোচ্চ প্রাইজমানির মিডিয়া টুর্নামেন্ট

অনলাইন ডেস্ক
৭ ঘন্টা আগে
বাংলাদেশের ইতিহাসে সর্বোচ্চ প্রাইজমানির মিডিয়া টুর্নামেন্ট
দেশের বৃহত্তম শিল্পগোষ্ঠী আনভীর বসুন্ধরা গ্রুপের (এবিজি) উদ্যোগ ও পৃষ্ঠপোষকতায় ১ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে ‘এবিজি মিডিয়া কাপ-২০২৬’ পাওয়ার্ড বাই বসুন্ধরা সিটি-২। ইউনিভার্সিটি কাপের সফল আয়োজন শেষে এবার পর্দা উঠবে এবিজি মিডিয়া কাপের।

এই ফুটবল টুর্নামেন্টে অংশ নেবে দেশের ৪৮টি মিডিয়া হাউস। 

এবিজি ইউনিভার্সিটি কাপের চেয়েও বেশি প্রাইজ মানি থাকবে এই আয়োজনে। চ্যাম্পিয়ন এবং রানার্স আপ দলের জন্য থাকবে চমকপ্রদ প্রাইজমানির ঘোষণা। 

 এ ছাড়াও প্রতি ম্যাচের বিজয়ী ও হেরে যাওয়া দলের জন্য অর্থ পুরস্কার থাকছে এবারের এবিজি মিডিয়া কাপে।

গ্রুপ পর্বের ১২০ ম্যাচে ম্যাচসেরাসহ থাকবে ৩৬০টি পুরস্কার। এতে জয়ী দল পুরস্কার হিসেবে পাবে ২৫ হাজার এবং পরাজিত দল পাবে ১০ হাজার টাকা।

২য় পর্বে উত্তীর্ণ ম্যাচ হবে ৮টি। ম্যাচসেরাসহ থাকবে ২৪টি পুরস্কার।

প্রতি ম্যাচে জয়ী দল পাবে ৩৫ হাজার এবং পরাজিত দল পাবে ১৫ হাজার টাকা।

এদিকে থাকছে পুরো টুর্নামেন্টে সেরাদের জন্যও পুরস্কার। মোস্ট ভ্যালুঅ্যাবল প্লেয়ার পাবে ২ লাখ , ফেয়ার প্লে অ্যাওয়ার্ড পাবে ৫০ হাজার, সেরা সেটপিস ২৫ হাজার, গোল্ডেন বল ২৫ হাজার, গোল্ডেন বুট ২৫ হাজার, গোল্ডেন গ্লাভস ২৫ হাজার টাকা পাবেন।

টুর্নামেন্টে নিয়ে সেরা রিপোর্টিং ও কনটেন্টের জন্যও থাকবে পুরস্কার।
 
আগামী ১ ডিসেম্বর থেকে শুরু হবে ‘এবিজি মিডিয়া কাপ’।

গ্রুপ পর্বের খেলা হবে সেভেন-এ-সাইড পদ্ধতিতে ফুটসাল মাঠে। এরপর নকআউট পর্বে বাড়বে প্রতিদ্বন্দ্বিতার উত্তাপ। টুর্নামেন্টের শেষ পর্যায়ের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে বসুন্ধরা কিংস অ্যারেনায়।





কমেন্ট বক্স