ঢাকা শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬ , ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

মার্কিন বাহিনীর কাছ থেকে ২ তেলবাহী জাহাজ উদ্ধার করল ইরান

আন্তর্জাতিক ডেস্ক
১৫ মিনিট আগে
মার্কিন বাহিনীর কাছ থেকে ২ তেলবাহী জাহাজ উদ্ধার করল ইরান
যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর কাছ থেকে দুটি ইরানি তেলবাহী জাহাজ উদ্ধারের দাবি করেছে ইরান। দেশটির নৌবাহিনীর দাবি, মার্কিন বাহিনী জাহাজ দুটি চুরি করলেও অভিযান চালিয়ে সেগুলো পুনরুদ্ধার করেছে ইরানের সশস্ত্র বাহিনী।

ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা তাসনিম নিউজ এজেন্সির বরাতে এ তথ্য জানিয়েছে দেশটির নৌবাহিনীর কমান্ডার শাহরাম ইরানি।

শাহরাম ইরানি বলেন, ‘মার্কিন সামরিক বাহিনী ইরানের দুটি তেলবাহী জাহাজ চুরি করেছিল। তবে আমাদের বাহিনী জাহাজ দুটিতে অভিযান চালায়। এ সময় জাহাজের নাবিকেরা ঘুমিয়ে ছিলেন। সেই সুযোগে জাহাজ দুটি পুনরুদ্ধার করতে সক্ষম হয় আমাদের বাহিনী।’

তিনি আরও দাবি করেন, হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচলের নিরাপত্তা নিশ্চিত করার বিনিময়ে জাহাজের মালিকদের কাছ থেকে অর্থ নিচ্ছে মার্কিন সামরিক বাহিনী।
 
তবে তেলবাহী জাহাজ দুটি ঠিক কখন চুরি করা হয়েছিল এবং কখন সেগুলো উদ্ধার করা হয়েছে, সে বিষয়ে স্পষ্ট কোনো তথ্য দেননি ইরানি নৌবাহিনীর কমান্ডার। এ অভিযোগের বিষয়ে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকেও কোনো মন্তব্য পাওয়া যায়নি। 





কমেন্ট বক্স