দেশের বৃহত্তম শিল্পগোষ্ঠী আনভীর বসুন্ধরা গ্রুপের (এবিজি) উদ্যোগ ও পৃষ্ঠপোষকতায় ১ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে ‘এবিজি মিডিয়া কাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬’ পাওয়ার্ড বাই বসুন্ধরা সিটি-২। টুর্নামেন্টের চ্যাম্পিয়ন দল পাবে ৫০ লাখ টাকা, রানার্সআপ দল পাবে ২৫ লাখ টাকা।
আজ শনিবার (২৮ নভেম্বর) টুর্নামেন্টের জার্সি, ট্রফি উন্মোচন ও প্রাইজমানির জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে এই ঘোষণা দেওয়া হয়।