ঢাকা রবিবার, ২৯ নভেম্বর ২০২৬ , ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

জাজিরায় আ. লীগ–বিএনপি সংঘর্ষে নিহত ১, গুলিবিদ্ধ ২

অনলাইন ডেস্ক
২৪ মিনিট আগে
জাজিরায় আ. লীগ–বিএনপি সংঘর্ষে নিহত ১, গুলিবিদ্ধ ২
শরীয়তপুরের জাজিরায় বিএনপি ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুলিবিদ্ধ হয়েছেন আরো দুইজন। তাৎক্ষণিকভাবে নিহতের পরিচয় জানা যায়নি। 

রোববার সকাল ৬টার পর উপজেলার নাওডোবা এলাকায় পদ্মা সেতুর দক্ষিণ প্রান্তে এ ঘটনা ঘটে। এ সময় অন্তত ১২-১৩টি মোটরসাইকেল পুড়িয়ে দেওয়া হয়। 

শরীয়তপুরের অতিরিক্ত পুলিশ সুপার (নড়িয়া সার্কেল) মহিউদ্দিন মিরাজ বলেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা পদ্মা সেতু অবরোধ করেন।

এসময় বিএনপির নেতাকর্মীদের সঙ্গে তাদের সংঘর্ষ হয়। এতে একজন নিহত ও দুইজন ‍গুলিবিদ্ধ হয়েছেন। 
তিনি আরো বলেন, অবরোধের কারণে পদ্মা সেতু দিয়ে যান চলাচল প্রায় ৪৫ মিনিট বন্ধ ছিল। পরে যান চলাচল স্বাভাবিক করতে আরো কিছুটা সময় লাগে।





কমেন্ট বক্স