ঢাকা রবিবার, ২৯ নভেম্বর ২০২৬ , ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

চাঁপাইনবাবগঞ্জে বিসিডিএস সভাপতির পদত্যাগের দাবি

জেলা প্রতিনিধি
১৯ মিনিট আগে
চাঁপাইনবাবগঞ্জে বিসিডিএস সভাপতির পদত্যাগের দাবি
চাঁপাইনবাবগঞ্জ জেলা কেমিস্ট এন্ড ড্রাগস্ট সমিতি (বিসিডিএস) সভাপতির পদত্যাগের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

রবিবার (২৯ নভেম্বর) সকালে শহরের বড় ইন্দারা মোড়ে বিসিডিএস এর সাধারণ সদস্যদের ব্যানারে ফার্মেসি মালিকরা এই কর্মসূচি পালন করেন।

বক্তারা অভিযোগ করে বলেন, সমিতির সভাপতি মসিউর রহমান বেনুর কোন ফার্মেসি না থাকলেও তিনি সভাপতির পদ ধরে রেখেছেন। এমনকি পাঁচ বছর ধরে সাধারণ সভা দেয়া হচ্ছেনা। তিনি সমিতির লাখ লাখ টাকা আত্মসাৎ করে কোন হিসাব দিচ্ছেন না। আগামী পাঁচ দিনের মধ্যে তিনি পদত্যাগ না করলে বৃহস্পতিবার থেকে ফার্মেসি বন্ধ রাখার ঘোষণা দেয়া হয় মানববন্ধন থেকে।

এসময় বক্তব্য রাখেন, সামসুল আলম, তোফিকুল ইসলাম বাবু, নাসির উদ্দীন, তোহরুল ইসলাম, প্রমোদ দত্ত, বাইরুল ইসলাম প্রমুখ।





কমেন্ট বক্স