ঢাকা রবিবার, ২৯ নভেম্বর ২০২৬ , ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

রোয়াংছড়িতে বন্যার্তদের সহায়তা নিয়ে কর্মশালা অনুষ্ঠিত

জেলা প্রতিনিধি
১৮ মিনিট আগে
রোয়াংছড়িতে বন্যার্তদের সহায়তা নিয়ে কর্মশালা অনুষ্ঠিত
বান্দরবানের রোয়াংছড়ি উপজেলায় বন্যাদুর্গত মানুষের জন্য জরুরি সহায়তা কার্যক্রমের অভিজ্ঞতা বিনিময়, মূল্যায়ন ও সহযোগী সংস্থাগুলোর প্রতি কৃতজ্ঞতা প্রকাশের লক্ষ্যে ‘ধন্যবাদ জ্ঞাপন ও শেখার কর্মশালা’ অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২৯ নভেম্বর) সকালে হংকং বিশেষ প্রশাসনিক অঞ্চলের সরকারের অর্থায়নে এবং ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ, হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশন ও গ্রাউসের বাস্তবায়নে রোয়াংছড়ি উপজেলা হলরুমে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রোয়াংছড়ি উপজেলা নির্বাহী অফিসার তাজমিন আলম তুলি। এ ছাড়া ওয়ার্ল্ড ভিশনের এডিপি ম্যানেজার প্রকাশ চাম্বুগং, হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশনের প্রোগ্রাম ম্যানেজার উসাইম্যা মার্মা এবং বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানসহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

কর্মশালায় বন্যাদুর্গত মানুষের জরুরি প্রয়োজন পূরণে সংশ্লিষ্ট সংস্থাগুলোর ভূমিকা, স্থানীয় পর্যায়ে সমন্বয়, মানবিক সহায়তা পৌঁছে দেওয়ার অভিজ্ঞতা এবং দুর্যোগকালীন কার্যক্রমের বিভিন্ন দিক তুলে ধরা হয়। পাশাপাশি ভবিষ্যতে বন্যাসহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে আরও দ্রুত ও কার্যকরভাবে দাঁড়ানোর জন্য পূর্বের অভিজ্ঞতা থেকে শিক্ষা গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়।

বাংলাদেশে বন্যাদুর্গত মানুষের জরুরি সহায়তা কার্যক্রমের আওতায় আয়োজিত এ কর্মশালায় বন্যা মোকাবিলায় গৃহীত বিভিন্ন উদ্যোগ, দুর্গত মানুষের পাশে দাঁড়ানোর অভিজ্ঞতা, সহায়তা কার্যক্রমের অর্জন এবং ভবিষ্যতে দুর্যোগ ব্যবস্থাপনা আরও কার্যকর করার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।





কমেন্ট বক্স