ঢাকা সোমবার, ৩০ নভেম্বর ২০২৬ , ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

চাঁপাইনবাবগঞ্জে যুবদলের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ

উপজেলা প্রতিনিধি
৮ ঘন্টা আগে
চাঁপাইনবাবগঞ্জে যুবদলের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ
চাঁপাইনবাবগঞ্জে ফ্যাসিস্ট আওয়ামী লীগের সন্ত্রাস, দেশব্যাপী নৈরাজ্য ও ষড়যন্ত্রের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল।

রোববার (২৯ নভেম্বর ২০২৬) বিকেলে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। এ সময় চাঁপাইনবাবগঞ্জ শহরের ফুড অফিস মোড় থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে বাতেন খাঁ মোড়ে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

এ সময় উপস্থিত থেকে বক্তব্য দেন চাঁপাইনবাবগঞ্জ জেলা যুবদলের আহ্বায়ক তবিউল ইসলাম তারিফ, নাচোল উপজেলা যুবদলের আহ্বায়ক আসিফ মাহমুদ, ভোলাহাট উপজেলা যুবদলের আহ্বায়ক বেলাল উদ্দিন। এ সময় যুবদলের জেলা, উপজেলা ও পৌর শাখার নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।

সমাবেশে বক্তারা দেশব্যাপী সন্ত্রাস, নৈরাজ্য ও ষড়যন্ত্রের প্রতিবাদ জানিয়ে বিভিন্ন বক্তব্য দেন।





কমেন্ট বক্স