জয়পুরহাটে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা, হত্যার উদ্দেশ্যে মারপিট ও গুলি করে আহত করার অভিযোগে থানায় মামলা করা হয়েছে।
মামলায় বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক, সাবেক হুইপ ও জয়পুরহাট-২ আসনের সাবেক সংসদ সদস্য আবু সাঈদ আল মাহমুদ স্বপন, জয়পুরহাট-১ আসনের সাবেক সংসদ সদস্য সামছুল আলম দুদুসহ ১১৯ জনকে আসামি করা হয়েছে।
বৃহস্পতিবার (২৯ আগস্ট) রাতে জয়পুরহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) হুমায়ূন কবির বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে বুধবার (২৮ আগস্ট) সন্ধ্যায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থী রাকিব হোসেন (২২) বাদী হয়ে জয়পুরহাট থানায় ওই মামলা করেন।
কমেন্ট বক্স