ঢাকা মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬ , ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ঘোড়াঘাটে বিএনপির ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

লোটাস আহম্মেদ
২ বছর আগে
ঘোড়াঘাটে বিএনপির ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
দিনাজপুরের ঘোড়াঘাটে আলোচনা সভা ও দোয়া মাহফিলের মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি'র ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।

রবিবার (১ সেপ্টেম্বর) ৩নং সিংড়া ইউনিয়ন পরিষদ কার্যালয়ে আলোচনা সভার আয়োজন করে উপজেলা বিএনপি।

এতে উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান শাহ মোহাম্মাদ শামীম হোসেন চৌধুরীর সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু সাইদ, সাংগঠনিক সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান মাহফুজার রহমান লাভলু সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে উপজেলা যুবদল, স্বেচ্ছাসেবকদল, ছাত্রদল, কৃষকদল ও তাঁতীদল সহ অন্যান্য অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে সেখানে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।


কমেন্ট বক্স