গণঅভ্যুত্থানে সদ্য বিদায়ী আওয়ামী লীগ সরকারের আমলে ব্যাংক খাতে লুটপাটের ভয়াবহ চিত্র সামনে আসতে শুরু করেছে। খেলাপি ঋণের পরিমাণ সর্বকালের রেকর্ড ভঙ্গ করেছে। গত জুন শেষে ব্যাংক খাতের খেলাপি ঋণ বেড়ে দাঁড়িয়েছে দুই লাখ ১১ হাজার ৩৯১ কোটি টাকা।
মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের খেলাপি ঋণের হালনাগাদ বিবরণী থেকে এই তথ্য পাওয়া গেছে।
বাংলাদেশ ব্যাংকের তথ্য মতে, চলতি বছরের জুন শেষে ব্যাংকিং খাতে বিতরণ করা ঋণের পরিমাণ ১৬ লাখ ৮৩ হাজার ৩৯৬ কোটি টাকা। বিতরণ করা ঋণের ১২ দশমিক ৫৬ শতাংশ বা দুই লাখ ১১ হাজার ৩৯১ কোটি টাকা খেলাপিতে পরিণত হয়েছে।
কমেন্ট বক্স