ঢাকা বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬ , ২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

বন্যা কবলিত নোয়াখালীর দুর্গম এলাকাবাসীর পাশে মণিরামপুর ছাত্র-জনতা

তাসনিমুল হাসান
২ বছর আগে
বন্যা কবলিত নোয়াখালীর দুর্গম এলাকাবাসীর পাশে মণিরামপুর ছাত্র-জনতা
বন্যা কবলিত নোয়াখালীর বেগমগঞ্জ থানাধীন দুর্গম কিছু এলাকায় খাদ্য সামগ্রী ও নানা সরঞ্জাম বিতরণ করেছে মণিরামপুর ছাত্র ও জনতা।

সোমবার (২ সেপ্টেম্বর) মণিরামপুরের ছাত্র ও জনতার উদ্যোগে স্বেচ্ছাসেবকরা সশরীরে ওইসব এলাকায় গিয়ে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে খাদ্যসহ নিত্যপ্রয়োজনীয় নানা সামগ্রি বিতরণ করেন।

সংশ্লিষ্টরা জানান, এবারের গন্তব্য ছিল নোয়াখালীর বেগমগঞ্জ থানাধীন কুতুবপুর, খান পুর, পৌরন বিবি বাজার, চাঁদ কাসিম পুর, কোডারা, বসন্তবাগের কিছু দুর্গম অঞ্চল। ওইসব এলাকায় যাতায়াতের পথগুলো খুবই দুর্গম। ফলে এমন দূরাবস্থার কারণে সেখানকার অনেক মানুষের কাছে কোন ধরণের ত্রাণ সহযোগিতা পৌঁছেনি বলে তারা জানান । তারপরও মণিরামপুরে ছাত্র জনতার উদ্যোগে খাদ্য সরবরাহে নিয়োজিতরা সড়ক-মহাসড়কের দীর্ঘ যানজট ও পরিবহন স্বল্পতা মোকাবেলা করে ওইসব এলাকায় পৌঁছাতে সক্ষম হন।

এরপর ট্রাক থেকে মাঝারি ও ছোট নৌকা নিয়ে কিংবা কখনও হেঁটে দীর্ঘপথ পাড়ি দিয়ে বন্যায় ক্ষতিগ্রস্তদের কাছে পৌঁছায়। এরপর এক গ্রাম থেকে অন্য গ্রামের ঘরে ঘরে খাদ্য সামগ্রি বিতরণের মাধ্যমে সহমর্মিতা ও ভালোবাসা পৌঁছে দেয়ার কাজটি বাস্তবায়িত হয়েছে।

 


কমেন্ট বক্স