ঢাকা শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬ , ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

লালপুরে ভূমি জরিপে ঘুষ ও দুর্নীতির অভিযোগে দুই সার্বেয়ারকে অব্যাহতি

মো. হারুন উর রশীদ
২ বছর আগে
লালপুরে ভূমি জরিপে ঘুষ ও দুর্নীতির অভিযোগে দুই সার্বেয়ারকে অব্যাহতি
নাটোরের লালপুরে ভূমি জরিপে ব্যাপক ঘুষ ও দুর্নীতির অভিযোগে হাসিবুল ইসলাম ও জাহিদুল ইসলাম নামের দুই সার্বেয়ারকে অব্যহতি দেয়া হয়েছে।

বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) দুপুরে অব্যাহতির বিষয়টি নিশ্চত করেছেন দিয়ারা সেটেলমেন্ট অফিস রাজশাহী সার্কেল অফিসার আতিয়ার রহমান।

জানা যায়, এ বছর জানুয়ারি মাসে উপজেলার ২নং ঈশ্বরদী ইউনিয়নের ১৪৪ নং নুরুল্লাপুর মৌজায় দিয়ারা ভুমি জরিপে আসে সেটেলমেন্ট অফিসের জরিপ দল। জরিপ কাজের জন্য তারা স্থানীয় কিছু দালাল এর মাধ্যমে খতিয়ান প্রতি ৫ থেকে ৭ হাজার করে টাকা দাবি করে। যারা টাকা দিতে পারছেনা তাদের জরিপে নানা অসঙ্গতি সৃষ্টি করছে।

এরই প্রতিবাদে ও জরিপ বন্ধে গত ২২আগষ্ট অতিরিক্ত জেলা প্রশাসক, লালপুর উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা সহকারী কমিশনার ভূমি বরাবরে লিখিত আবেদন করেন ভুক্তভোগীরা।

এ বিষয়ে দিয়ারা সেটেলমেন্ট অফিস রাজশাহী সার্কেল অফিসার আতিয়ার রহমান জানান, তাদের বিরুদ্ধে আনিত অভিযোগ তদন্ত করে দেখা হবে তবে তাদেরকে সাময়িক অব্যাহতি দেয়া হয়েছে।
 


কমেন্ট বক্স