ঢাকা বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬ , ২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

আশুলিয়ায় বহিরাগতদের সঙ্গে পোশাক শ্রমিকদের সংঘর্ষ, আহত ৩০

স্টাফ করেসপন্ডেন্ট
২ বছর আগে
আশুলিয়ায় বহিরাগতদের সঙ্গে পোশাক শ্রমিকদের সংঘর্ষ, আহত ৩০
সাভারের আশুলিয়া শিল্পাঞ্চল এলাকায় বহিরাগতদের সঙ্গে পোশাক শ্রমিকদের সংঘর্ষ হয়েছে। এতে পথচারীসহ ৩০ জন আহত হয়েছেন বলে জানা গেছে। বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) সকাল ১০টায় আশুলিয়ার নরসিংহপুর এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে আশুলিয়ার বিভিন্ন হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।

জানা গেছে, পোশাক কারখানাগুলো ছুটি বন্ধ থাকায় কারখানার সামনে অবস্থান নেন তারা। এ সময় বহিরাগতরা লাঠিসোঁটা হাতে এসে পোশাক শ্রমিকদের ওপর হামলা করেন। এতে তাদের সঙ্গে পোশাক শ্রমিকদের সংঘর্ষের ঘটনা ঘটে।

আশুলিয়া নারী ও শিশু হাসপাতালের চিকিৎসক ডা. মিরাজুল ইসলাম গণমাধ্যমকে বলেন, লাঠিসোটার আঘাতে অন্তত ৩০ জন আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। কয়েকজনকে ভর্তি করা হয়েছে।

 


কমেন্ট বক্স