ঢাকা রবিবার, ৩১ মে ২০২৬ , ১৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

পাচার হওয়া অর্থ ফেরাতে টাস্কফোর্স গঠন হচ্ছে: ড. সালেহ উদ্দিন

নিউজ ডেস্ক
২ বছর আগে
পাচার হওয়া অর্থ ফেরাতে টাস্কফোর্স গঠন হচ্ছে: ড. সালেহ উদ্দিন
দেশ থেকে পাচার হয়ে যাওয়া অর্থ ফেরাতে টাস্কফোর্স গঠন করা হচ্ছে বলে জানিয়েছেন অর্থ ও বাণিজ্য উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহমেদ। তিনি বলেছেন, ব্যাংকিক খাত সংস্কার, তারল্য সংকট কাটাতে এরই মাঝে দৃশ্যমান অগ্রগতি দেখা যাচ্ছে আর্থিক খাতে। বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে গার্মেন্টস রপ্তানির সাথে জড়িত রায়ার্স সংগঠনের নেতৃবৃন্দের সাথে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে অর্থ উপদেষ্টা এসব কথা বলেন।

এসময় অর্থ উপদেষ্টা বলেন, ‘জনগণকে স্বস্তি দিতে সরকার নিত্যপণ্যের দাম কমাতে কাজ করছে। এরই মধ্যে আলুর আমদানি শুল্ক ২৫ ভাগ থেকে কমিয়ে করা হয়েছে ৭ ভাগ। আর পেঁয়াজ আমদানির ক্ষেত্রে আরোপিত শুল্ক প্রত্যাহার করা হয়েছে ৫ ভাগ।

ওয়াশিংটনভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান গ্লোবাল ফাইন্যান্সিয়াল ইনটেগ্রিটির জিএফআই-এর তথ্য বলছে, বাংলাদেশ থেকে গড়ে প্রতি বছর ৮০ হাজার কোটি টাকা পাচার হয়েছে। যার ফলে দেশের মানুষসহ সামগ্রিক অর্থনীতি মারাত্মক ক্ষতির মধ্যে পড়েছে। পাচার হওয়া এই অর্থ ফেরাতে অন্তর্বর্তী সরকার টাস্কফোর্স গঠন করতে চলেছে বলে জানালেন অর্থ উপদেষ্টা। আর্থিক খাত সংস্কারে অনেক উদ্যোগ দৃশ্যমান বলেও জানান তিনি।
 
ড. সালেহ উদ্দিন আহমেদ বলেন, ‘খেলাপি ঋণের ব্যাপারে ব্যবস্থা নেওয়া হচ্ছে। যেসব ব্যাংক সমস্যায় ছিল সেসব ব্যাংক পুর্নগঠনে ব্যবস্থা নেওয়া হচ্ছে। লিকুইডিটির সমস্যাও সমাধান করা হচ্ছে। আমরা ইতোমধ্যেই বলে দিয়েছি, পাচার অর্থ ফিরিয়ে আনার জন্য টাস্কফোর্স করা হবে। সংস্কারের কাজ চলছে।’

আলুর আমদানি শুল্ক ২৫ ভাগ থেকে কমিয়ে ৭ ভাগ করা হয়েছে। আর পেঁয়াজ আমদানির ক্ষেত্রে আরোপিত ৫ ভাগ শুল্ক প্রত্যাহার করা হয়েছে। বাজারে ভোক্তার ওপর প্রভাবে কমাতে পোল্ট্রি ফিডের দাম নিয়ন্ত্রণেও ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান উপদেষ্টা।

উপদেষ্টা বলেন, ‘নানা সমীকরণের কারণে বাজারে পণ্যের দাম বেড়েছে। নিত্যাপণ্যের দাম সহসাই কমবে না, এ জন্য সময় লাগবে।’ তবে, অর্থনীতিতে শ্বেতপত্র প্রকাশের বিষয়ে জানতে চাওয়া হলে কিছু বলেননি উপদেষ্টা।


কমেন্ট বক্স