রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের প্রাধ্যক্ষ হিসেবে নিয়োগ পেয়েছেন দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার সন্তান অধ্যাপক ডা. মোহাম্মদ জামিরুল ইসলাম।
শনিবার (৭ সেপ্টেম্বর) রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক আখতার হোসেন মজুমদার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়। বিজ্ঞপ্তিতে বলা হয় রাবি উপাচার্য অধ্যাপক সালেহ হাসান নকিব বিশ্ববিদ্যালয়ের চারটি হলে নতুন প্রাধ্যক্ষ নিয়োগ দিয়েছেন। তারমধ্যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের প্রাধ্যক্ষ হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক জামিরুল ইসলাম।
অধ্যাপক ডা. মোহাম্মদ জামিরুল ইসলাম রাবি'র সমাজকর্ম বিভাগের অধ্যাপক। তিনি ঘোড়াঘাট উপজেলার ১নং বুলাকীপুর ইউনিয়নের কুলানন্দপুর গ্রামের পিয়ার আলীর ছেলে।
রাবি'র জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক আখতার হোসেন মজুমদার বলেন, চারটি হলের প্রাধ্যক্ষগণ সম্প্রতি পদত্যাগ করেছেন। যে কারণে পদগুলো শূন্য হয়। উপাচার্য স্যার নতুন প্রাধ্যক্ষ নিয়োগ দিয়েছেন। নবনিযুক্ত প্রাধ্যক্ষগণ ইতিমধ্যে নিজ নিজ দায়িত্ব যোগদান দিয়েছেন। তারা সংশ্লিষ্ট সকলের সহযোগীতা প্রত্যাশা করেন।
কমেন্ট বক্স