ঢাকা শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬ , ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

আত্রাইয়ে পুকুরে ভাসমান অবস্থায় উদ্ধার অটো চালকের লাশ।

শেখ নয়ন ফয়েজী
২ বছর আগে
আত্রাইয়ে পুকুরে ভাসমান অবস্থায় উদ্ধার অটো চালকের লাশ।
গতকাল (৮ সেপ্টেম্বর),  রোজ রবিবার আত্রাই উপজেলা সদুর টু বান্দাইখাড়া রোডের শুঁটকিগাছা স্লুইসগেটের নিকটবর্তী একটি পুকুরে ভাসমান অবস্থায় একটি  লাশ দেখতে পায় স্থানীয় জনতা। অতঃপর  পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে আত্রাই থানা পুলিশ।

এ বিষয়ে আত্রাই থানা পুলিশের উপ-পরিদর্শক এসআই মোশাররফ হোসেন জানান,  স্থানীয় জনসাধারনের মাধ্যমে খবর পেয়ে লাশটি উদ্ধার করি।
উপস্থিত জনতার মধ্যে কেউ তার পরিচয় নিশ্চিত না করতে পারায় লাশটি উদ্বার করে  থানায় নিয়ে এসে ফিঙ্গার প্রিন্টের সাহায্য পরিচয়  বের করতে সক্ষম হয়।
উনার পরিচয় - মো: জাহাঙ্গীর আলম পিতা: মোঃ সোনাম উল্লাহ মাতা: মোছা: জহুরা বেগম সাং- ঠাকুরলক্ষী, থানা: নলডাঙ্গা, জেলা: নাটোর
এরপর নাটোর জেলার নলডাঙ্গা থানায় বিস্তারিত জানায়। পরবর্তীতে উনারা নিশ্চিত করের মৃত জাহাঙ্গীর পেশায় অটো চালক। গতকাল ভাড়া মারার কথা বলে অটো নিয়ে বের হলেও আর বাড়ি ফিরেননি তিনি।

নলডাঙ্গা থানার মাধ্যমে পরিবারে খবর দেওয়া হলে উনারা থানায় আসেন। আইনি পক্রিয়া শেষে আমরা পরিবারের কাছে লাশটি হস্তান্তর করি। হত্যার কারন সম্পর্কে জিঙ্গাসা করা হলে এসআই মোশাররফ বলেন,  আমরা প্রাথমিক ভাবে ধারনা করছি কোন ছিনতাইকারী চক্র অটো বাইক ছিনতাই করে তার লাশটি এখানে ফেলে রেখে চলে গেছে।


কমেন্ট বক্স