লিবিয়া থেকে ১৫০ বাংলাদেশি দেশে ফিরেছেন। শুক্রবার সকাল সোয়া ৯টায় বুরাক এয়ারের চার্টার্ড ফ্লাইটে করে তাঁরা বাংলাদেশে প্রত্যাবাসন করেছেন। লিবিয়ার গানফুদা ডিটেনশন সেন্টারে আটক ছিলেন তাঁরা।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, পররাষ্ট্র মন্ত্রণালয়, ত্রিপোলিতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস ও আন্তর্জাতিক অভিবাসন সংস্থার প্রচেষ্টায় তাঁদের দেশে ফিরিয়ে আনা হয়েছে।
ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পররাষ্ট্র মন্ত্রণালয় ও আন্তর্জাতিক অভিবাসন সংস্থার কর্মকর্তারা তাঁদের অভ্যর্থনা জানান। প্রত্যাবাসনকৃত প্রত্যেকের জন্য ছয় হাজার টাকা, কিছু খাদ্যসামগ্রী ও মেডিকেল চিকিৎসা এবং প্রয়োজন অনুসারে অস্থায়ী বাসস্থানের ব্যবস্থা করা হয়েছে।
কমেন্ট বক্স