মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার একটি রিসোর্ট থেকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) মুগদা এলাকা কাউন্সিলর ও আওয়ামী লীগ নেতা সিরাজুল ইসলামকে গ্রেফতার করেছে যৌথ বাহিনী।
তিনি মৌলভীবাজারের সীমান্ত এলাকা দিয়ে ভারতে পালানোর চেষ্টা করছিলেন বলে জানা গেছে। শনিবার (১৪ সেপ্টেম্বর) বিকেলে শ্রীমঙ্গলের রাধানগর এলাকার প্যারাগন রিসোর্ট থেকে তাকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে মুগদা থানায় মামলা রয়েছে।
মৌলভীবাজার জেলার পুলিশ সুপার এইচ কে জাহাঙ্গীর হোসেন বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় মুগদা থানায় দায়ের করা একটি মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে।
তিনি মৌলভীবাজার সীমান্ত এলাকা দিয়ে ভারতে পালিয়ে যাওয়ার পরিকল্পনা করেছিলেন।
তিনি আর জানান, আমাদের অভিযানিক দল প্রথমে তার অবস্থান নিশ্চিত করে। পরে তাকে আটক করা হয়। এখন তাকে স্থানীয় থানায় রাখা হবে, পরবর্তীতে তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হবে।
কমেন্ট বক্স