ঢাকা বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬ , ২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

খুনের পর পুলিশকে ফোন করে আত্মসমর্পণ

আসিফ জামান
২ বছর আগে
খুনের পর পুলিশকে ফোন করে আত্মসমর্পণ
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে নেশাগ্রস্ত অবস্থায় খুন করে পুলিশকে ফোন দিয়ে আত্মসমর্পণ করেছে ঘাতক বন্ধু শহীদ হোসেন। ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জে এই ঘটনা ঘটেছে। এই ঘটনার নিহত হওয়া ব্যক্তির নাম রাসেল।

শনিবার (১৪ সেপ্টেম্বর ) সকালে পীরগঞ্জ উপজেলার থুমনিয়া শালবনের পাশে একটি ধানখেত থেকে রাসেলের মরদেহ উদ্ধার করে পুলিশ। এর আগে শহীদ হোসেনকে আটক করেছে পুলিশ। নিহত রাসেল সদর উপজেলার কাকডোব গ্রামের আনিছুর রহমানের ছেলে। বিষয়টি নিশ্চিত করেন পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল আনাম।

আটক শহীদের বরাত দিয়ে ওসি জানান, শুক্রবার সন্ধ্যার পর থুমনিয়া শাল বাগানে তারা দু’জন নেশা করতে যায়। নেশা করা অবস্থায় তুচ্ছ বিষয় নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে শহীদ তার বন্ধু রাসেলকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ ঘটনার পর শহীদ পুলিশকে ফোন দিয়ে দায় স্বীকার ও আত্মসমর্পন করে।

পরে রাতেই শহিদকে সাথে নিয়ে মরদেহের সন্ধানে শালবনে যায় পুলিশ। অনেক খোাঁজাখুজির পরও মরদেহ না পেয়ে ফিরে আসে পুলিশ। শনিবার সকালে এক কৃষক শালবনের পাশে ধান খেত পরিচর্যার জন্য গিয়ে লাশ দেখতে পায় ও পুলিশকে খবর দিলে সেখান থেকে রাসেলের মরদেহ উদ্ধার করে।

পীরগঞ্জ থানার ওসি খায়রুল আনাম আরও জানান, এক যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আটক শহিদকে চিকিৎসার ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।


কমেন্ট বক্স