ঢাকা শনিবার, ২৯ অগাস্ট ২০২৬ , ১৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

পৃথক সন্ত্রাসী হামলায় দুই রোহিঙ্গা নিহত

নিউজ ডেস্ক
২ বছর আগে
পৃথক সন্ত্রাসী হামলায় দুই রোহিঙ্গা নিহত
কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পৃথক ঘটনায় দুই রোহিঙ্গাকে গুলি করে হত্যা করা হয়েছে। সোমবার (১৬ সেপ্টেম্বর) ভোর রাতে জামতলী ক্যাম্প-১৫ এবং কুতুপালং ৪ নম্বর এক্সটেনশন ক্যাম্পের লালপাহাড়ে এই ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন উখিয়া থানার ওসি শামীম হোসেন। তিনি জানান, সোমবার ভোর রাতে একদল সশস্ত্র সন্ত্রাসী জামতলী রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা নুরুল বশরকে বাড়ি থেকে বের করে। পরে তাকে বাড়ির সামনে সড়কে গুলি করে হত্যা করে।

একই সময়ে আরেকটি সশস্ত্র গ্রুপ কবির আহমেদ নামে আরেক রোহিঙ্গাকে বাড়ি থেকে তুলে নিয়ে লালপাহাড় এলাকায় গুলি করে ও ছুরিকাঘাত করে হত্যা করে। তিনি ৪ এক্সটেনশন ক্যাম্পের বাসিন্দা। নিহতরা সন্ত্রাসী গোষ্ঠী আরসার সক্রিয় সদস্য বলে জানা গেছে। আরেক সন্ত্রাসী গোষ্ঠী আরএসও’র গুলিতে তাদের মৃত্যু হয়।


কমেন্ট বক্স