ঢাকা শনিবার, ২৮ নভেম্বর ২০২৬ , ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

অভ্যুত্থানের পর জঙ্গিসহ ৪৩ শীর্ষ সন্ত্রাসীর জামিন: আইজি প্রিজন

নিউজ ডেস্ক
২ বছর আগে
অভ্যুত্থানের পর জঙ্গিসহ ৪৩ শীর্ষ সন্ত্রাসীর জামিন: আইজি প্রিজন
শীর্ষ সন্ত্রাসী জঙ্গিসহ আলোচিত ৪৩ জন আসামি গণঅভ্যুত্থানের পর জামিনে বের হয়ে গেছে, এছাড়া এখনো পলাতক ৯০০ জনের বেশি। এসব ঘটনায় কারা কর্তৃপক্ষ ১৩টি মামলা করেছে।

মঙ্গলবার দুপুরে পুরান ঢাকার বকশিবাজারে কারা অধিদপ্তরের কনফারেন্স হলে সাংবাদিকদের সাথে মতবিনিময় শেষে এসব তথ্য জানান কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মোতাহের হোসেন।

ছাত্র জনতার অভ্যুত্থানের সুযোগে দেশের বিভিন্ন অঞ্চলের কারাগারে হামলার ঘটনা ঘটেছে। সেসময় একদিকে বন্দিরা যেমন পালানোর সুযোগ পেয়েছে অন্যদিকে অস্ত্র লুট ও হামলার ঘটনাও ঘটেছে।

কারাগা‌রা‌রের নিরাপত্তা ব‌্যবস্থা নি‌য়ে মঙ্গলাবার সংবাদ স‌ম্মেল‌নে সা‌র্বিক প‌রি‌স্থি‌তি তু‌লে ধ‌রে কারা মহাপ‌রিদর্শক জানান, ছাত্র অভ্যুত্থানের ঘটনায় দেশের ৫টি কারাগার থেকে ২ হাজারের বেশি বন্দি পালিয়েছে। এছাড়া কারাগারে হামলার ঘটনায় লুটকৃত ৯৪টি অস্ত্রের মধ্যে উদ্ধার হয়েছে ৬৫টি।

অভ্যুত্থানের পর শীর্ষ সন্ত্রাসী জঙ্গিসহ আলোচিত ৪৩ জনকে কারা বিধি অনুযায়ী জামিনে মুক্তি দেওয়ার কথা জানান আইজি প্রিজন। সরকার পতনের পর সারা দেশে চলমান অভিযানে গ্রেপ্তার বিশিষ্ট ৩৭ জন বন্দির মধ্যে ৯ জনকে কারাকোড অনু্যায়ী ডিভিশন দেওয়ার কথাও জানিয়েছে আইজি প্রিজন।  

কারা কর্তৃপক্ষ জানায়, কর্মকর্তাদের পেশাগত দক্ষতা বি‌বেচনায় গুরুত্বপূর্ণ প‌দে পদায়‌নের পদ‌ক্ষেপ গ্রহণ করা হ‌য়ে‌ছে। এছাড়া কারাগারের দায়িত্বে থাকা দুর্নী‌তিগ্রস্ত কর্মচারী-কর্মচারী‌দের বিরু‌দ্ধে তদন্ত সা‌পে‌ক্ষে ব‌্যবস্থা নেওয়া হবে।





কমেন্ট বক্স