ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬ , ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

শাহজালালে যাত্রীর সঙ্গে অসদাচরণ, কাস্টমসের ৩ কর্মকর্তা বরখাস্ত

নিউজ ডেস্ক
২ বছর আগে
শাহজালালে যাত্রীর সঙ্গে অসদাচরণ, কাস্টমসের ৩ কর্মকর্তা বরখাস্ত
রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এক যাত্রীর সঙ্গে অসদাচরণ করায় ৩ জন সহকারী রাজস্ব কর্মকর্তাকে (এআরও) বরখাস্ত করেছে ঢাকা কাস্টমস হাউজ। মঙ্গলবার ঢাকা কাস্টমস হাউসের কমিশনার মোবারা খানম তাদের বরখাস্ত করেন।

বরখাস্ত কর্মকর্তারা হলেন মো. আজিজুল হক, শিমুল চৌধুরী ও আল আমিন। এছাড়াও আরও দুই কর্মকর্তাকে ঢাকা কাস্টমস হাউজের সদরদপ্তরে ক্লোজ করা হয়েছে।

ঢাকা কাস্টমস হাউস জানায়, গত ১৫ সেপ্টেম্বর বিদেশ ফেরত এক যাত্রীর ব্যাগ চেকিংয়ের সময় তাকে হয়রানি করেন অভিযুক্ত কর্মকর্তারা। এ ঘটনায় প্রকাশিত একটি ভিডিওতে ওই যাত্রীর ব্যাগ খুলে কয়েকজনকে চকলেট নিয়ে তা খেতে দেখা যায় কয়েকজনকে। পরে বিষয়টি এনবিআর কাস্টম কমিশনারের নজরে আসে।

কমিশনার বিষয়টি খতিয়ে দেখে প্রাথমিকভাবে সত্যতা পাওয়ায় তাৎক্ষণিকভাবে তিন সহকারী রাজস্ব কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করেন।


কমেন্ট বক্স