ঢাকা রবিবার, ৩০ অগাস্ট ২০২৬ , ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

মধ্য ইউরোপে বন্যায় প্রাণহানি বেড়ে ২২

আন্তর্জাতিক ডেস্ক
২ বছর আগে
মধ্য ইউরোপে বন্যায় প্রাণহানি বেড়ে ২২
ইউরোপের মধ্যাঞ্চলে ভয়াবহ বন্যায় প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ২২ জনে। এর মধ্যে রোমানিয়ায় ৭, পোল্যান্ডে ৭, অস্ট্রিয়ায় ৫ ও চেক প্রজাতন্ত্রে ৩ জনের প্রাণহানির তথ্য মিলেছে। বন্যায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত পোল্যান্ড ও রোমানিয়া। বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

পোল্যান্ডের রক-ল শহরে উদ্বেগজনক হারে পানি বাড়ছে। পোল্যান্ডের নেস শহরের সুরক্ষায় এগিয়ে এসেছেন স্বেচ্ছাসেবীরা। বন্যায় আক্রান্ত ইউরোপের আর ১০টি শহরের মতো এই শহরের পরিস্থিতিও ভয়াবহ।

স্থানীয় বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ। সংকটময় দিন আসছে বলে সতর্ক করেছেন পোলিশ প্রধানমন্ত্রী ডোনাল্ড টাস্ক। উল্লেখ্য, বন্যায় উদ্তভূত পরিস্থিতিতে ‘বিপর্যস্ত অবস্থা’ জারি করেছে পোলিশ সরকার। সেই সঙ্গে আক্রান্তদের সহায়তায় এরই মধ্যে ২৬০ মিলিয়ন ইউরোর তহবিল ঘোষণা করা হয়েছে।

এছাড়া, ইউরোপের আরেক দেশ চেক প্রজাতন্ত্রের নদীগুলো টইটুম্বুর। দানিয়ুব নদীর পানি উপচে পড়ছে স্লোভাকিয়া ও হাঙ্গেরির বেশ কিছু শহরে। অস্ট্রিয়া ও রুমানিয়ার কিছু এলাকাও ভয়াবহভাবে আক্রান্ত।

টানা বৃষ্টিতে সৃষ্ট বন্যায় চেক প্রজাতন্ত্রের অন্তত ১০ হাজার ঘরবাড়ি বিদ্যুৎহীন। নিরাপদে সরানো হয়েছে ১৫ হাজার বাসিন্দাকে। চেক প্রজাতন্ত্রে আনুমানিক ৭৫ কোটি ৩০ লাখ ডলারের ক্ষয়ক্ষতি হয়েছে। এদিকে, স্লোভাকিয়ায় রাতারাতি ১০ মিটার পানি বৃদ্ধি পেয়েছে।

বন্যার পানির প্রবাহ ঠেকাতে হিমশিম খাচ্ছে হাঙ্গেরিও। দেশটির ভিসেগ্রাড ও সেন্টেন্দ্রে শহরে দানিয়ুব নদীর পানির প্রবেশ ঠেকাতে অস্থায়ী বাঁধ নির্মাণ করা হয়েছে বলে জানিয়েছে সরকার। এমনকি রাজধানী বুদাপেস্টেও পানির প্রবেশ ঠেকাতে বাড়তি নজর প্রশাসনের। হাজার হাজার বালির বস্তা বসিয়ে সরকারের সঙ্গে সহযোগিতায় এগিয়ে এসেছেন স্বেচ্ছাসেবীরা।

মধ্য ইউরোপের তীব্র ঝড় এবার ইতালিতে পৌঁছে গেছে। দেশটির বেশিরভাগ অংশে ভারী বৃষ্টি, প্রবল বাতাস এবং বন্যার সতর্কতা জারি করা হয়েছে। এরই মধ্যে কেন্দ্রীয় শহর পেসকারাতে বন্যার খবর পাওয়া গেছে। ইতালীয় আবহাওয়া অধিদপ্তর এমিলিয়া-রোমাগনার উত্তর উপকূল থেকে সুদূর-দক্ষিণাঞ্চলে সতর্কতা জারি করেছে।


কমেন্ট বক্স