ইরানের কৌশলে পা দিয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও অন্যান্য শীর্ষ কর্মকর্তাদের হত্যার পরিকল্পনার দায়ে ইসরায়েলি এক নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে। দেশটির নিরাপত্তা বাহিনী এ তথ্য জানিয়েছে। খবর বিবিসি
ইসরায়েলি পুলিশ এবং স্থানীয় গোয়েন্দা বাহিনী জানিয়েছে, ওই ব্যক্তি চোরাকারবারের সঙ্গে যুক্ত ছিল এবং নেতানিয়াহুকে হত্যার জন্য ইরান থেকে তাকে অর্থ দেয়া হয়েছিল।
এক যৌথ বিবৃতিতে ইসরায়েলি পুলিশ এবং গোয়েন্দা বাহিনী জানিয়েছে, অভিযুক্ত একজন ব্যবসায়ী এবং সে তুরস্কে বসবাস করত। সেখান থেকেই তিনি ইরানে গিয়েছিল। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ওই ব্যক্তি প্রধানমন্ত্রী নেতানিয়াহু, প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ট এবং ডমেস্ট্রিক গোয়েন্দা সংস্থা শিন বেটের প্রধানকে হত্যার পরিকল্পনা করে।
শিন বেট দাবি করেছে, তুরস্কে দীর্ঘদিন বসবাস করা ইসরায়েলি এক ব্যবসায়ীকে কাজে লাগিয়ে এই হত্যা পরিকল্পনা করা হয়েছিল। ওই ব্যবসায়ীর ইরানি ও তুর্কি লোকদের সঙ্গে চেনাজানা আছে। পরিকল্পনাটি কার্যকর করার জন্য গত এপ্রিলে তুর্কি নাগরিক আন্দ্রেই ফারুক আসলান ও গুনেইদ আসলান আর্থিক লেনদেনের জন্য ইসরায়েলি ওই ব্যবসায়ীর সঙ্গে যোগাযোগ করেন। পরে তাদের মধ্যস্থতায় তুরস্কের সামান্দগ শহরে এডি নামে এক ইরানি ধনকুবেরের দুই প্রতিনিধির সঙ্গে মে মাসে দেখা করেন সেই ব্যবসায়ী।
কমেন্ট বক্স