ঢাকা রবিবার, ৩১ মে ২০২৬ , ১৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

ভারত পাচারের সময় সীমান্তে ৮৮৫ কেজি ইলিশ জব্দ

নিউজ ডেস্ক
২ বছর আগে
ভারত পাচারের সময় সীমান্তে ৮৮৫ কেজি ইলিশ জব্দ
অবৈধভাবে ভারত পাচারের সময় সুনামগঞ্জের দোয়ারাবাজারে ৮৮৫ কেজি ইলিশ জব্দ করেছে বিজিবি। শনিবার (২১ সেপ্টেম্বর) উপজেলার সীমান্ত এলাকায় সিলেট ৪৮ বিজিবির বিশেষ অভিযান পরিচালনা করে ৮৮৫ কেজি বাংলাদেশি ইলিশ মাছ আটক করে। যার আনুমানিক মূল্য বাইশ লাখ বারো হাজার পাঁচশত টাকা।

সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর জানান, সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। বাংলাদেশ থেকে ভারতে পাচারের সময় ইলিশের এই চালানটি আটক করা হয়। আটক ইলিশ মাছ স্থানীয় কাস্টমসসে জমা করা হয়েছে


কমেন্ট বক্স