ঢাকা শনিবার, ২৮ নভেম্বর ২০২৬ , ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

ট্রাফিক আইন লঙ্ঘন করায় একদিনে ৩০৩ মামলা, জরিমানা ১২ লাখ টাকা

নিউজ ডেস্ক
২ বছর আগে
ট্রাফিক আইন লঙ্ঘন করায় একদিনে ৩০৩ মামলা, জরিমানা ১২ লাখ টাকা
সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে কাজ করছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগ। এরই ধারাবাহিকতায় ঢাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে একদিনে ৩০৩টি মামলা ও ১২ লাখ ১৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে। শনিবার (২১ সেপ্টেম্বর) বিকেলে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেসন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এসব তথ্য জানান।

তালেবুর রহমান বলেন, সড়কে শৃঙ্খলা ফেরাতে রাত-দিন কাজ করছে ট্রাফিক পুলিশ সদস্যরা। শুক্রবার দিনভর রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে ৩০৩টি মামলা ও ১২ লাখ ১৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া অভিযানকালে ৩২টি গাড়ি ডাম্পিং ও ২০টি গাড়ি রেকার করা হয়েছে। সড়কে শৃঙ্খলা ফেরাতে ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলেও জানান ডিএমপির এ কর্মকর্তা।





কমেন্ট বক্স