রাজধানীর গুলশান থানা এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় একটি বিদেশি পিস্তল, ২৯ রাউন্ড গুলি ও ৩৮ রাউন্ড শর্টগানের কার্তুজ উদ্ধার করেছে পুলিশের গুলশান থানা পুলিশ।
রোববার দুপুরে গুলশানের মানারাত ইউনিভার্সিটি সংলগ্ন চেকপোস্ট-১০ এর পাশে লেকপাড়ে ময়লার স্তুপ হতে পরিত্যক্ত অবস্থায় এসব অস্ত্র-গুলি উদ্ধার করা হয়।
সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছে ডিএমপির মিডিয়া বিভাগ।
ডিএমপি জানিয়েছে, উদ্ধারকৃত অস্ত্র গুলির মধ্যে রয়েছে- একটি বিদেশি walther ppk 7.65 পিস্তল (মেড বাই জার্মানি), ০৭ রাউন্ড ৭.৬৫ গুলি, ২২ বোর ২৩ রাউন্ড গুলি ও ৩৮ রাউন্ড শর্টগানের কার্তুজ। এই ঘটনায় পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।
কমেন্ট বক্স