ঢাকা রবিবার, ৩১ মে ২০২৬ , ১৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

বেনাপোলে ১৯ স্বর্ণের বারসহ আটক ১

স্টাফ করেসপন্ডেন্ট
২ বছর আগে
বেনাপোলে ১৯ স্বর্ণের বারসহ আটক ১
যশোরের বেনাপোল সীমান্ত দিয়ে ভারতে পাচারের সময় ৪ কেজি ৫৫৭ গ্রাম ওজনের ১৯টি স্বর্ণের বারসহ পাচারকারীকে আটক করেছে বিজিবি। মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে বেনাপোল আমড়াখালী বিজিবি চেকপোস্টে যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে এ স্বর্ণের চালানটি জব্দ করে। আটক মো. মাহফুজ মোল্ল্যা (২৬) নড়াইলের মঙ্গলপুর গ্রামের হাসমত উল্ল্যাহর ছেলে।

যশোর ৪৯ বিজিবির সিও লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী বলেন, গোপন তথ্যের ভিত্তিতে জানতে পারে স্বর্ণের একটি চালান ভারতে পাচার হবে। এমন তথ্যের ভিত্তিতে বেনাপোল আমড়াখালী বিজিবি চেকপোস্টে যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে একজন ব্যক্তির কোমরে কালো কাপড়ের মধ্যে অভিনব কায়দায় লুকিয়ে রাখা ১৯টি স্বর্ণের বার উদ্ধার করা হয়।
 
উদ্ধার করা স্বর্ণের সর্বমোট সিজার মূল্য ৪ কোটি ৬১ লাখ ৬২ হাজার ৪১০ টাকা। উদ্ধার করা স্বর্ণের বারগুলো যশোর ট্রেজারিতে জমা দেওয়া হবে এবং আটক ব্যক্তির বিরুদ্ধে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় পুলিশে সোপর্দ করা হয়েছে।


কমেন্ট বক্স