ঢাকা সোমবার, ৩১ অগাস্ট ২০২৬ , ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

জয়পুরহাটে ২০ লিটার চোলাই মদসহ ৪ কারবারিকে আটক করেছে সেনাবাহিনীর সদস্যরা

শেখ নয়ন ফয়েজী
২ বছর আগে
জয়পুরহাটে ২০ লিটার চোলাই মদসহ ৪ কারবারিকে আটক করেছে  সেনাবাহিনীর সদস্যরা
জয়পুরহাটে ২০ লিটার দেশি চোলাই মদসহ ৪ কারবারিকে আটক করেছে বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা। এসময় ৪৮০ লিটার মদ তৈরির তরল কাচামাল জব্দ করা হয়। মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) সকালে  জয়পুরহাট সদর উপজেলার পালি আদিবাসী এলাকা থেকে মদ জব্দ ও তাদের আটক করা হয়। জয়পুরহাট আর্মি ক্যাম্পে সেনাবাহিনীর লেফটেন্যান্ট জাবের বিষয়টি নিশ্চিত করেছেন।

আটক ব্যক্তিরা হলেন- জয়পুরহাট সদর উপজেলার পালি আদিবাসী গ্রামের  দিলীপ সিংয়ের স্ত্রী স্বরসতি সিং (২৪) জগেন সিংয়ের স্ত্রী লক্ষী সিং (৬০) চকমোহন গ্রামের ভুটারো পাহানের ছেলে রিতেন পাহান (৩৫) নাটোরে বরাইগ্রাম উপজেলার আটঘরিয়া গ্রামের ইশ্বর চন্দ্র দাসের ছেলে উত্তম দাস (৩০)।

লেফটেন্যান্ট জাবের  জানান, আটক ব্যক্তিরা দীর্ঘদিন ধরে চোলাই মদ তৈরি করে বিক্রি করে আসছিলেন। সদর উপজেলার পালি আদিবাসী এলাকায় মাদকের বেচা-কেনা হচ্ছে এমন খবর পেয়ে অভিযান চালিয়ে ২০ লিটার দেশি চোলাই মদ হাতেনাতে তাদের আটকসহ ৪৮০ লিটার মদ তৈরির তরল কাচামাল জব্দ করা হয়।

তিনি আরও জানান, দীর্ঘদিন ধরেই তারা নেশা জাতীয় মাদকদ্রব্য চোলাই মদ তৈরি করে বিভিন্ন উপায়ে অবৈধভাবে জেলার বিভিন্ন স্থানে নিয়ে গিয়ে বিক্রি করতেন। দীর্ঘদিন ধরেই পুলিশ তাদের খুঁজছিল। অবশেষে ধরা পড়ল। জয়পুরহাট সদর  থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে বলে জানান তিনি।


কমেন্ট বক্স