ঢাকা শনিবার, ২৯ অগাস্ট ২০২৬ , ১৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

লালপুরে মাধ্যমিক শিক্ষা জাতীয়করণের দাবিতে মানববন্ধন

মো. মাজহারুল ইসলাম
২ বছর আগে
লালপুরে মাধ্যমিক শিক্ষা জাতীয়করণের দাবিতে মানববন্ধন
লালপুরে বৈষম্য দূরীকরণে মাধ্যমিক স্তরের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ, জাতীয়করণের পূর্ব পর্যন্ত শিক্ষা প্রশাসনের বিভিন্ন পদে সরকারি স্কুলের শিক্ষকদের পদায়ন বন্ধ রাখা ও শিক্ষা সংস্কার কমিশন গঠনের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেছে লালপুর উপজেলা শিক্ষা পরিবার।

মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) সকালে উপজেলা শিক্ষা পরিবরের ব্যানারে লালপুর উপজেলা চত্তরে এ মানববন্ধন করা হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন, লালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ওয়াজেদ আলী মৃধা, সহকারি শিক্ষা অফিসার শিউলি খাতুন,একাডেমিক সুপার ভাইজার সাদ আহম্মদ শিবলী বাংলাদেশ শিক্ষক সমিতি লালপুর উপজেলা শাখার সভাপতি ও গৌরিপুর স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ হযরত আলী, সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, জমিয়াতুল মোদাররেসিন লালপুর উপজেলা শাখার সভাপতি ও বালিতিতা ইসলামপুর ফাজিল মাদরাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোস্তাফিজুর রহমান, সাধারণ সম্পাদক ও রায়পুর জাফরিয়া আলিম মাদরাসার অধ্যক্ষ আব্দুল করিম প্রমূখ।

মানববন্ধন শেষে শিক্ষা উপদেষ্টা বরাবর একটি স্মারকলিপি লালপুর উপজেলা নির্বাহী অফিসারের কাছে হস্তান্তর করা হয়।


কমেন্ট বক্স