সাতক্ষীরা জেলা গোয়েন্দা পুলিশের বিশেষ অভিযানে ৩শ পিস ইয়াবাসহ এক যুবককে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে দেবহাটা উপজেলার পূর্ব কুলিয়া এলাকার অনিল ঘোষের বাড়ির সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়।
জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) তারেক ফয়সাল ইবনে আজিজ বিষয়টি নিশ্চিত করেছেন। গ্রেফতার সজিব হোসেন (২৪) দেবহাটা উপজেলার দক্ষিণ কুলিয়ার গ্রামের মোস্তফা গাজীর ছেলে।
সাতক্ষীরা জেলা পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলামের দিকনির্দেশনায় জেলা পুলিশের গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ তারেক ফয়সাল ইবনে আজিজের নের্তৃত্বে এই মাদক বিরোধী বিশেষ অভিযানটি পরিচালিত হয়।
ওসি তারেক ফয়সাল ইবনে আজিজ বলেন, মাদক লেনদেন হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে দেবহাটার পূর্বকুলিয়া এলাকার অনিল ঘোষের বাড়ির সামনে থেকে ইয়াবাসহ একজনকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে।
কমেন্ট বক্স