ঢাকা শনিবার, ২৯ অগাস্ট ২০২৬ , ১৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

নিখোঁজের ২৪ ঘণ্টা পর ধলেশ্বরী নদী থেকে বাবা-মেয়ের লাশ উদ্ধার

স্টাফ করেসপন্ডেন্ট
২ বছর আগে
নিখোঁজের ২৪ ঘণ্টা পর ধলেশ্বরী নদী থেকে  বাবা-মেয়ের লাশ উদ্ধার

মানিকগঞ্জে ধলেশ্বরী নদীতে সাঁতার শেখাতে গিয়ে নিখোঁজ হওয়ার ২৪ ঘন্টা পরে বাবা মহিদুর রহমান (৪৫) ও তার মেয়ে রাফার (১১) লাশ উদ্ধার করেছেন এলাকাবাসী।

বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে সিংগাইর উপজেলার ধলেশ্বরী নদীর বায়রা খেয়া ঘাট এলাকা থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। এই বিষয়টি নিশ্চিত করেছেন বায়রা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের মেম্বর (সদস্য) মো. সাজাহান।

মেম্বর মো. সাজাহান বলেন, আজ সকালে খেয়া ঘাটের থেকে একটু সামনে এলাকাবাসী রশির মাথায় বড়শির মত বেকিয়ে কিছু একটা নদীতে টানতে থাকে। বেশ কিছুক্ষণ টানার পর ঘটনাস্থল থেকে আনুমানিক ১০-১৫ হাত ভাটিতে রশিতে টান পড়ে। পরে সেখান থেকে এলাকাবাসী নদীর তল থেকে বাবা-মেয়ের পাশাপাশি ডুবে থাকা লাশ উদ্ধার করে।

উল্লেখ্য, বুধবার (২৫ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে মানিকগঞ্জের ধলেশ্বরী নদীতে মেয়েকে সাঁতার শেখাতে গিয়ে বাবা-মেয়ে দু’জনেই নিখোঁজ হন। এরপর ফায়ার সার্ভিসের ডুবুরি দল তাদের উদ্ধারে কাজ করলেও মরদেহ খুঁজে পায়নি।

 


কমেন্ট বক্স