ঢাকা বুধবার, ১৫ জুলাই ২০২৬ , ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

মালাইকার জীবনে শোক, মিষ্টি বিলি করছেন অর্জুন

নিউজ ডেস্ক
২ বছর আগে
মালাইকার জীবনে শোক,  মিষ্টি বিলি করছেন অর্জুন
দিন কয়েক আগেই বান্দ্রার ফ্ল্যাট থেকে ঝাঁপ দিয়ে আত্মঘাতী হয়েছেন বলিউড অভিনেত্রী মালাইকা আরোরার বাবা। অভিনেত্রীর এমন কঠিন সময়ে শুরু থেকে শেষ পর্যন্ত ছিলেন অর্জুন কপূর। যদিও বলিপাড়ায় গুঞ্জন, ছয় বছর সম্পর্কে থাকার পর ফাটল ধরেছে প্রেমে। তবে ব্যক্তিগত সমীকরণ যাই হোক না কেন প্রাক্তন প্রেমিকার দুঃসময়ে তার পাশে দাঁড়ান অর্জুন।

মঙ্গলবার ছিল মালাইকার বাবার স্মরণসভা। সেখানে বোনের সঙ্গে দেখা যায় মালাইকাকে। চোখেমুখে শোকের ছাপ স্পষ্ট। যদিও এদিন অর্জুনের অনুপস্থিতি নজর কেড়েছে অনেকের। মালাইকা যখন শোকগ্রস্ত সেই সময় হাসিমুখে মিষ্টি বিতরণ করতে দেখা গেল অভিনেতাকে।

আরবাজ খানের সঙ্গে বিবাহবিচ্ছেদের পরে অর্জুনের সঙ্গে টানা ছ’বছর সম্পর্কে ছিলেন মালাইকা। ২০২৪-এর মে মাসে সেই সম্পর্কে ইতি টানেন তারা। তারকাদের এক ঘনিষ্ঠ সূ্ত্র জানিয়েছেন, বিচ্ছেদ হলেও নিজেদের মধ্যে সৌজন্য বজায় রাখবেন তারা। যদিও তা নিয়ে কেউই কখনও সংবাদমাধ্যমের কাছে মুখ খোলেননি।


কমেন্ট বক্স