ঢাকা শনিবার, ২৮ নভেম্বর ২০২৬ , ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সংস্কার, ভোটার তালিকা তৈরির পর ঘোষণা হবে নির্বাচনের তারিখ

নিউজ ডেস্ক
২ বছর আগে
সংস্কার, ভোটার তালিকা তৈরির পর ঘোষণা হবে নির্বাচনের তারিখ
সংস্কার নিয়ে ঐকমত্য ও ভোটার তালিকা তৈরির পরই নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করবেন অন্তর্বর্তী সরকার প্রধান ড. মুহাম্মদ ইউনূস। ইনডিপেনডেন্ট টেলিভিশনকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে এ কথা জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি জানান, মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে তার আলোচনা হয়নি ভারতে থাকা শেখ হাসিনা প্রসঙ্গেও।

জাতিসংঘ অধিবেশনে স্থানীয় সময় শুক্রবার ভাষণ দেবেন অন্তর্বর্তী সরকার প্রধান ড. ইউনূস। এর আগে নিউইয়র্কে ব্যস্ত সময় পার করছেন তিনি। বিশ্বনেতাদের সঙ্গে বৈঠকের পাশাপাশি অংশ নিচ্ছেন নানা অনুষ্ঠানে। এতে উঠে আসছে বাংলাদেশের নানা প্রসঙ্গ।

জাতিসংঘ ভাষণে দেশের গণ-অভ্যুত্থানের বীরত্বগাঁথার পাশাপাশি নানা বৈশ্বিক ইস্যুতে কথা বলবেন ড. ইউনূস। এতে থাকছে থ্রি জিরো তত্ত্ব ছাড়াও জলবায়ু পরিবর্তন, কার্বন নিঃসরণ কমানোর মতো বিষয়।

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, ‘পুরো পৃথিবীতে যে সব ক্রাইসিস আছে, ক্লাইমেট ক্রাইসিস বলেন বা থ্রি জিরো কনসেপ্ট, নেট ইমিশন জিরো হওয়া বা আনইমপ্লয়মেন্ট জিরো থাকা, এগুলো নিয়ে ওনার যে ভিশন সেটা নিয়ে উনি কথা বলবেন। একই সাথে গ্লোবাল জিয়ো পলিটিক্যাল যে ক্রাইসিসি, সেগুলো নিয়েও উনি কথা বলবেন।’

এছাড়া আগামী নির্বাচন প্রশ্নে রাষ্ট্র সংস্কারের বিষয়ে ঐকমত্যে পৌঁছানো ও ভোটার তালিকা তৈরির পর ভোটের তারিখ ঘোষণার কথাও বলেছেন ড. ইউনূস। আইএমএফের ব্যবস্থাপনা পরিচালক ক্রিস্টালিনা জর্জিয়েভার সঙ্গে বৈঠকে আসে এই প্রসঙ্গ।

শফিকুল আলম বলেন, ‘ইলেকশন কমিশন রিফর্ম করার পরে যে, নতুন করে রিকনস্টিটিউট করার পরে ভোটার লিস্ট করতে হবে। এই কনসালটেশনটা যখন হবে, সবাই মিলে বাংলাদেশ অ্যাজ আ কান্ট্রি, বাংলাদেশের সোসাইটি যখন ঠিক করবে যে আমরা এই এই রিফর্মগুলো করব নির্বাচনের আগে। তখন আসলে অন্তর্বর্তী সরকার তারিখ ঘোষণা করতে পারবে যে এই সময়ে নির্বাচনটা হবে।’ এদিকে সরকার পতনের পর থেকেই শেখ হাসিনার ভারতে অবস্থান নিয়ে মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে অন্তর্বর্তী সরকার প্রধানের কোনো আলোচনা হয়নি বলেও জানান শফিকুল আলম।

 





কমেন্ট বক্স