ঢাকা বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬ , ২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

বার্সার ডাকে অবসর ভেঙে ফিরছেন সাবেক জুভেন্টাস গোলরক্ষক

নিউজ ডেস্ক
২ বছর আগে
বার্সার ডাকে অবসর ভেঙে ফিরছেন সাবেক জুভেন্টাস গোলরক্ষক
নতুন কোচ হান্সি ফ্লিকের অধীনে চলতি মৌসুমের শুরি থেকেই দুর্দান্ত খেলছে বার্সেলোনা। নতুন মৌসুমের প্রথম ৭ ম্যাচেই জয় পেয়েছে কাতালানরা। তবে গত ২২ সেপ্টেম্বর ভিয়ারিয়ালের বিপক্ষে হাঁটুর গুরুতর চোটে পেয়ে বার্সেলোনাকে বিপদে ফেলেছেন গোলরক্ষক মার্ক আন্দ্রে টের স্টেগেন। অস্ত্রোপচারের কারণে চলতি মৌসুমে তার খেলা শেষ হয়েগেছে। তার অনুপস্থিতিতে গোলপোস্টের নিচে কাকে দাঁড় করাবে বার্সা, তা নিয়ে কপালে দুশ্চিন্তার ভাঁজ পড়েছে।

এই সংকটের মধ্যে সাবেক জুভেন্টাস গোলরক্ষক উজচেখ শেসনিকে হাত বাড়ালেন বার্সা। আর তাতে কাতালানদের প্রস্তাব শুনে অবসর ভেঙে মাঠে ফেরার ইচ্ছা জানালেন পোল্যান্ড এই তারকা। শেজনির বার্সেলোনার যোগ দেওয়ার বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে নিশ্চিত করেছেন দলবদল বিষয়ক ইতালিয়ান সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানো।

সেখানে তিনি বলেছেন, ‘ভোইচেক শেজনি বার্সেলোনায় যাচ্ছেন, সেটা নিশ্চিত। পোলিশ এই গোলরক্ষককে ফ্রি এজেন্ট হিসেবে পাচ্ছে বার্সেলোনা। তাকে দলে ভেড়ানোর জন্য চুক্তিও সম্পন্ন হয়েছে। শেজনি অবসর ভেঙে বার্সেলোনার সঙ্গে এক বছরের চুক্তিতে সই করবেন। চুক্তির সময়টাতে তিনি চোটাক্রান্ত টের স্টেগেনের পরিবর্তে খেলবেন।’

দিয়ারিও স্পোর্টকে শেসনি বলেছেন, ‘বার্সার ইতিহাসের প্রতি আমার অনেক শ্রদ্ধা। তারা বিশ্বের অন্যতম সেরা ক্লাব এবং টের স্টেগেনের ইনজুরির পর তারা যে কঠিন পরিস্থিতিতে আছে, আমি বুঝতে পারছি। আমি মনে করি চুক্তির বিষয়টি বিবেচনা না করা হবে অসম্মানজনক।’

৩৪ বছর বয়সী শেসনি গত মৌসুম শেষে জুভেন্টাস ছাড়েন। ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে পোল্যান্ডের হয়ে গ্রুপ পর্বে দুটি ম্যাচে খেলেছেন তিনি। গ্রুপ থেকে দেশ ছিটকে যাওয়ার পর পেশাদার ফুটবল থেকে অবসর নেন শেসনি। ২০১৭ সালে জুভেন্টাসে যোগ দেওেয়ার আগে ক্যারিয়ারের বেশিরভাগ সময় প্রিমিয়ার লিগ ক্লাব আর্সেনালে ছিলেন শেসনি। ১৬ বছর বয়সে গানারদের সঙ্গে যোগ দেন তিনি। এছাড়া ব্রেন্টফোর্ড ও এএস রোমায় ধারে খেলেছেন।


কমেন্ট বক্স