ঢাকা রবিবার, ৩১ মে ২০২৬ , ১৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

ডেঙ্গুতে এক সপ্তাহে ১৯ মৃত্যু

নিউজ ডেস্ক
২ বছর আগে
ডেঙ্গুতে এক সপ্তাহে ১৯ মৃত্যু
দেশে আবারও বাড়তে শুরু করেছে এডিস মশাবাহিত রোগ ডেঙ্গুর প্রকোপ। গত এক সপ্তাহে (শনিবার থেকে শুক্রবার) ডেঙ্গুতে ১৯ জন মারা গেছেন। এই সময়ে ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৫ হাজার ৪৪০ জন।

স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক নিয়মিত প্রতিবেদন বিশ্লেষণে এসব তথ্য জানা গেছে। আজ শুক্রবার পাঠানো প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মারা গেছেন দুজন। হাসপাতালে ভর্তি হয়েছেন ৩২১ জন।

চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২৭ হাজার ৭০৭ জন। এরমধ্যে ছাড়পত্র পেয়েছেন ২৪ হাজার ৬২০ জন। মারা গেছেন ১৪৩ জন। গত বছর দেশের ইতিহাসে ডেঙ্গুতে সর্বোচ্চ ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন রোগী আক্রান্ত হন। এর মধ্যে মৃত্যু হয় ১ হাজার ৭০৫ জনের।


কমেন্ট বক্স